২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ফকিরহাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চারাগাছ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

spot_img

এম এস খালিদ, বাগেরহাট প্রতিনিধি:
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী শাহ্ আউলিয়াবাগ মসজিদের মুসাল্লিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টায় ফকিরহাট উপজেলার শাহ আউলিয়াবাগ জামে মসজিদ প্রাঙ্গণে সুপারি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় ফকিরহাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মসজিদে জুমার নামাজে আগত মুসল্লিদের মাঝে তিন শত সিংগাপুরের সুপারি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা শেখ আবুল আলা মাসুম ও শেখ সুমন হোসেন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ