৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদদের স্মরণে বিএনপি’র সমাবেশ

spot_img

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা: মোংলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সমাবেশ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে মিঠাখালী ফুটবল মাঠে অনুষ্ঠিত সমবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সিনিয়র নেতা শেখ রুস্তম আলী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মোল্লা শাহাজান, আবু হোসেন পনি,মাহবুবুর রহমান মানিক, ফরিদ শেখ, মো: শাহ আলম শেখ, বাবুল হোসেন রনি, যুবদল নেতা সাইফুল ইসলাম, আবুল কাশেম, রিয়াদ হোসেন, বাবলু হাওলাদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ আমাদের মানতে হবে। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তাদের আকাংখা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। বিএনপি’র কাছে জনগণের প্রত্যাশা অনেক। ভুলভ্রান্তি এবং অপকর্ম হলে দায়ভার বিএনপির উপর এসে বর্তাবে।’ ড. শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, ‘তারেক রহমানের নির্দেশ কোন অবস্থায় যেন বিশৃংখলা না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। তারুণ্যের প্রত্যাশা আমাদেরকে পূরন করতে হবে।’

সভাপতির বক্তব্যে বিএনপি নেতা শেখ রুস্তম আলী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা জনগনের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে। তারেক রহমানের নির্দেশে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে রাজপথে আমরা সাহসী ভূমিকা রাখছি।’

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া-মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ