১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় অসহায়দের ১০ লাখ টাকা বিতরণ করলেন জামায়াতের এমপি সাজেদা

spot_img

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জামায়াতের বগুড়া অঞ্চল পরিচালক মিসেস সাজেদা সামাদ।

মঙ্গলবার দুপুরে শহরের কলোনী এলাকার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

এসময় বগুড়া মহানগর ও জেলার উপকারভোগীদের মাঝে মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এমপির স্বামী আব্দুস সামাদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সাব্বির শাহরিয়ার শুভ, মহিলা বিভাগের অঞ্চল টিম সদস্য হাফিজা স্বপ্না, মহানগর সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নী, সহকারী সেক্রেটারি তাজুন আকতার, লুৎফুন্নাহার লতা, কোহিনুর আকতারসহ অন্যরা।

এর আগে সংগঠনের পক্ষ থেকেও জামায়াতের বগুড়া অঞ্চলে সহায়তা বিতরণ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ