৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাকচাপায় ঝরে গেল তরুণ হোমিও চিকিৎসকের প্রাণ

spot_img

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। নিহত চিকিৎসকের নাম রাকিবুল হাসান রকি (পরিচিত: হোমিও ডাক্তার রকি)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা ।সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।.

নিহতের মামা মমিন শেখ রুবেল জানান, সকালে এক রোগীর সঙ্গে দেখা করতে রাকিবুল হাসান রকি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় হাসপাতালের সামনে তার মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।.

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।. .

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ