২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ব‍্যবসায়ীর

spot_img

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শিবগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলে আরোহী সাইদুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুকমাঝিড়া গ্রামের আবু হোসেনের ছেলে। তিনি পেশায় মাটি ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মোটরসাইকেলে করে চালক ডাবলু মিয়া ও আরোহী সাইদুল ইসলাম বগুড়া-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। এতে সাইদুল ইসলাম ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক ডাবলু মিয়া। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশিক ইকবাল আরও বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ