২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় তেলের গোডাউনে আগুন, দুই গরু পুড়ে ছাই

spot_img

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অগ্নিকাণ্ডে একটি তেলের গোডাউন পুড়ে গেছে।
এ সময় ওই তেলের দোকানের সঙ্গে থাকা খামারের দুটি গরু মারা যায়।

 

সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মোকামতলার পাকুরতলা রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মেসার্স উত্তরা ট্রেডার্স নামে তেলের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেসার্স উত্তরা ট্রেডার্সের মালিক আব্দুর গফুর। এই দোকানের পেছনে আব্দুল গফুরের তেল ও গ্যাসের গোডাউন, খামার ও বাসভবন রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলে তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। তেল ও গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরবর্তীতে আগুনের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বগুড়া সদর, সোনাতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন থেকে টিম সহায়তার জন্য এগিয়ে আসে। মোট ছয়টি ইউনিটের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। তবে ততক্ষণে দুটি গরু, তেলের লরি ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

আব্দুল গফুর জানান, গোডাউনে ৮০ থেকে ৯০ ব্যারেল তেল রাখা ছিল। আগুনে সব পুড়ে গেছে। গরু মারা গেছে দুটি।

এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা ছয়টি ইউনিট এখানে কাজ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এটা নিয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ