৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ’ত্যা

spot_img

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরে মোবাইল ফোন চুরিদায়ে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা উপযোগ উঠেছে । এ ঘটনায় একই পরিবারের ৩জন আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

সাওয়াল বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিম পাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন এ বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন। তিনি জানান, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে আনে রেজাউল। এরপর তার বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সাওয়ালকে বেঁধে রেখে রেজাউল ও তার পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।

পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই রেজাউল, তার স্ত্রী সানু ও মেয়ে আশাকে গ্রেফতার করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক গ্রেফতার তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ