৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ভণ্ড হাকীম গ্রেফতার, নারী লোভ ও প্রতারণার অভিযোগ

spot_img

বগুড়া সদর থানা পুলিশের অভিযানে রেজাউল করিম নামে এক ভণ্ড হাকীমকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে উপমহাদেশের খ্যাতনামা হাকীম ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। বিশেষ করে নারীদের প্রলোভনে ফেলে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি এলাকায় আলোচিত ছিলেন। চিকিৎসা ও আধ্যাত্মিক সেবার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসহায় নারীদের টার্গেট করে তিনি নানা কৌশলে প্রতারণা চালাতেন। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রতারণার শিকার ভুক্তভোগীদের সামনে এসে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ