
বগুড়ার শাজাহানপুর থানায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বগুড়া-০৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। এসময় হাস্যোজ্জ্বল পরিবেশে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের আমন্ত্রণে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ জাফর আলমগীর, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, এস আই আবু জাররা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় এলাকার আইনশৃঙ্খলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




