
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। বিকাল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে অংশ নেয় বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের কয়েক হাজার নেতাকমী। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।




