২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া-৭ আসনে ভোটের প্রচারণায় মুখর নেতাকর্মীরা

spot_img

সাধিকা রহমান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭আসনে (শাজাহানপুর ও গাবতলী উপজেলা) নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ গুলো। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি এবং জামায়াতে ইসলামী লোকজন।

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচারণা আর সামাজিক যোগাযোগ মা্ধ্যম গুলোতে চলছে কাঁদা ছোঁড়া ছুড়ি। নির্ধারিত সময়ে ভোট নিয়ে অশুভ শক্তির আশংকা প্রকাশ করেছে বিএনপি। বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে জামায়াত। এর বাহিরে কোন দলকে প্রচারণায় এখনো দেখা যায়নি।

নির্বাচনে স্বহিংসতার সম্ভাবনা নাই আর হলেও বিভিন্ন বাহিনীর সমন্বয়ে তা সামলানোর কথা বলেছেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার।

তারেক রহমানের ৩১দফা সম্বলিত লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন বিএনপি দলীয় নেতা কর্মীরা। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক নেতারা। জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত এই আসনে এখন পর্যন্ত বিএনপি এর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষনা হয়নি। তবে দলীয় নেতা কর্মীরা চাইছেন তারেক রহমানকে।

অপরদিকে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়তে ইসলামী প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী। দলটির নারী কর্মীরা নিয়মিত উঠান বৈঠকে ধর্মীয় প্রচারণার মাঠ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসে চলছে ভোট কেন্দ্র এবং ভোট গ্রহন কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ। অফিসটির সহকারী নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, ৭আসনে মোট ভোটার ৫লক্ষ ৩১হাজার ৮শত ৪৪জন।

এরমধ্যে শাজাহানপুরে ২লক্ষ ৪৩হাজার একশত ২৮জন ভোটার রয়েছে। ৭আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে একশত ৭৩টি। এরমধ্যে শাজাহানপুরে রয়েছে ৭৬টি ভোট কেন্দ্র।

জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান সংবাদ বুলেটিনকে বলেন, জাতীয় নির্বাচনের জন্য শাজাহানপুর উপজেলা প্রশাসন শতভাগ প্রস্তুত আছে। উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত মনে হয়নি। যদি সেটা হয়, তবে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে তা সামলানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।

শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সংবাদ বুলেটিনকে বলেন, অশুভ শক্তি ভোট বানচাল এবং পিছিয়ে দেয়ার পাঁয়তারা করছে। আমরা আশা করছি সরকারের দেয়া ঘোষনা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে এবং দিক নির্দেশনায় আমরা ১৬বছর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠ ভোটের জন্য লড়াই সংগ্রাম করে আসছি। আন্দোলনে আমাদের অনেকেই নিহত এবং আহত হয়েছেন। নির্দিস্ট সময়ের মধ্যেই সরকারকে ভোট দিতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশ মত আমরা প্রত্যেক ওয়ার্ডের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি। তারেক রহমানের ৩১দফা সম্বলিত লিফলেট আমরা প্রত্যেক দড়জায় পৌঁছে দিচ্ছি আর ভোট প্রার্থনা করছি। বগুড়া ৭আসন জিয়া পরিবারের আসন বলেই পরিচিত। এই আসনে আমরা তারেক রহমানকে চাই। এর বাহিরেও যদি দল কাউকে মোননয়ন দেয় আমরা দলের হয়ে তাঁর জন্যই কাজ করবো।

আজিজুর রহমান বিদ্যুৎ আরো বলেন, দলের বহিস্কৃত নেতাদের নিয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁদের(বহিস্কৃতদের) নিয়ে মাঠে নামা যাবে না। সাবেক কমিটির লোকজনের সাথে বর্তমান কমিটি সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেয়া আছে। কোথাও সমস্যা হলে – কোন্দল নিরসনে চেস্টা করা হবে।

আমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজা সংবাদ বুলেটিনকে বলেন, আমরা ওয়ার্ড কমিটির নেতা কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে প্রত্যেক দড়জায় গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি এবং ভোট চাচ্ছি। আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর বেহেশতের টিকিট বিক্রি নিয়ে গ্রামের বয়স্ক লোকেদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিলো। দূর্গা পূজায় জামায়াতে ইসলামীর লোকজন বিভিন্ন পূজা মন্ডপে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে থেকে সেই বিভ্রান্তি আর নাই। এখন মানুষ সব বুঝতে শিখেছে।

গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা মিজানুর রহমান মতিন কাজি সংবাদ বুলেটিনকে বলেন, ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি আমাদের সাথে সমন্বয় করে কাজ করছে না। তাঁরা আমাদের প্রতিপক্ষ ভাবে। আমরা সাবেক কমিটির লোকজন ছোট ছোট দল করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি।

৭আসনের জামায়াতের প্রার্থী মোঃ গোলাম রব্বানী সংবাদ বুলেটিনকে বলেন, মানুষের মাঝে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। নির্দিস্ট সময় ভোট হবে। এটা নিয়ে আশংকা করছিনা। দূর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গিয়ে তাঁদের বোঝানো হয়েছে – আমরা তাঁদের প্রতিপক্ষ না। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে তাঁদের ধর্ম পালনে কোন বাঁধা সৃস্টি করবে না। বিজয়ী হওয়ার লক্ষেই আমরা কাজ করছি।

শাজাহানপুর উপজেলার  জামায়াতে ইসলামী আমীর আব্দুর রহমান সংবাদ বুলেটিনকে বলেন, জনগনের মাঝে আমরা দাওয়াত দিচ্ছি। মানুষ এখন আর সন্ত্রাস চাঁদা বাজ চায় না। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস এবং দূর্ণীতির বিরুদ্ধে সোচ্ছার থাকায় – আমাদের উপরে সাধারণ মানুষ আস্থা রাখছে।

আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামের বেশ কয়েকজন নারীর সাথে কথা হয়। তাঁরা বলেন, আমাদের পরিবারের কেউ রাজনীতির সাথে জড়িত নয়। আমরা সাধারণ ভোটার। জামায়াতে ইসলামীর নারী কর্মীরা আমাদের এলাকায় ভালো কাজ করছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ