২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে অ’বৈধভাবে সার বিক্রি, ডিলারের লাইসেন্স বাতিল, গোডাউন সিলগালা

spot_img

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারের লাইসেন্স বাতিল ও ১৫ বস্তা সার বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন ও তার টিম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মেসার্স আপন বিজনেস ফোরাম’ নামে একটি ডিলার প্রতিষ্ঠান সরকারি অনুমোদন নিয়ে সার বিক্রি করে আসছিল। তবে অভিযোগ ওঠে, প্রতিষ্ঠানটি কৃষকদের মাঝে সার বিতরণ না করে বিভিন্ন দোকানে অবৈধভাবে বিক্রি করছিল। খবর পেয়ে এলাকাবাসী ১৫ বস্তা সারসহ একটি গাড়ি আটক করে উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন করে জব্দকৃত সার বাজেয়াপ্ত করেন এবং ডিলারের গোডাউন সিলগালা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসী উর্মি বলেন, মেসার্স আপন বিজনেস ফোরামের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিলার উপস্থিত না থাকায় কোনো আর্থিক বা কারাদণ্ড দেওয়া হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ