২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিএনপি ক্ষমতায় এলে ফয়লা বিমান বন্দর চালু ও মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে: জুলফিকার আলী

spot_img

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা: বিএনপি ক্ষমতায় এলে বাগেরহাটের রামপালের ফয়লার খানজাহান আলী বিমান বন্দর চালু ও মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে। ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতায়থাকালীন সময়ে বেগম খালেদা জিয়া খানজাহান আলী বিমান বন্দর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন শুরু হয় ব্যাপক কার্যক্রমও। কিন্তু সরকার পরিবর্তনের ফলে বন্ধ হয়ে যায় সেই বিমান বন্দরের কাজ। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ বিমান বন্দরটি পুর্নাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া ১৯৫০ সালে মোংলা বন্দর প্রতিষ্ঠিত হলেও আজও এটির আশানুরূপ উন্নয়ন হয়নি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এ বন্দরকেও আধুনিকায়ন করা হবে। শুক্রবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন, বাগেরহাটের মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী

এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি। শুক্রবার বিকেলের এ সমাবেশের মধ্যদিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডেই ৩১ দফা বাস্তবায়নের প্রাথমিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। এখন ভিন্ন আঙ্গিকে অর্থাৎ নেতা-কর্মীরা প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় ২ ঘন্টা করে ঘরে ঘরে গিয়ে ৩১ দফার প্রচারণা চালাবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ