৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মিডিয়া ছাড়লেন লুবাবা, কোরআন খতম করে নেকাব গ্রহণ

spot_img

সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে ওঠতো প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যেতো। যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজেনরাও তাই তাকে ডাকতেন ‘পাকনা লুবাবা’ নামে।

এদিকে, শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না। এখন পর্যন্ত দেশ-বিদেশের বহু তারকারা এমনটি করেছে। বাংলাদেশের শোবিজাঙ্গনেও রয়েছেন এমন অনেকে। এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে।

মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। এছাড়াও আর কখনো মুখ দেখাবে না, ইতোমধ্যে নেকাবে মুখ ঢেকেছে এই শিশু শিল্পী। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটা নেকাবের সঙ্গেই করবে বলে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

লুবাবার মা জেমি বলেন, লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে।
তাই এই সিদ্ধান্ত নিয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ