৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোংলায় শিক্ষার্থীদের মাঝে পোশাক, নগদ অর্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীম

spot_img

মোংলা সংবাদদাতা: মোংলায় শিক্ষার্থীদের মাঝে পোশাক, নগদ অর্থ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে আলহাজ্ব কোরবান আলী আলীম মাদ্রাসায় এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর ও উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং পড়াশুনায় মনোযোগী করতেই তাদেরকে নানাভাবে সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে মোংলার পৌর এলাকা ও উপজেলার ৬টি ইউনিয়ন এবং রামপালের ১০টি ইউনিয়নে বৃক্ষ রোপণ করা হচ্ছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় বৃক্ষ রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি সফল করছেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, উপজেলা যুবদলের সভাপতি এম সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা মোঃ মহসিন, মোঃ সোহাগ, পৌর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ শেখ, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মোঃ শাহ আলম শেখ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পৌর সভাপতি মোঃ সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ