২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মোংলা কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

spot_img

 

 

মো: হাছিব সরদার, মোংলা: “একটি বৃক্ষ একটি দেশ,

গড়বো জিয়ার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ২৩ অক্টোবর সকাল ১১ টায় মোংলা সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে.এম. রাব্বানী, বিশেষ অতিথি হিসেবে সম্মানিত শিক্ষক শ্যামা প্রসাদ সেন ও ড. অসিত কুমার বসু সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম ও সাবেক বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম মিঠু, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম সহ মোংলা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক শামীম হোসাইন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ