১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে মালা ফাঁদ সহ হরিণ উদ্ধার

spot_img

মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা: সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন সিমানা খাল সংলগ্ন বনাঞ্চল এলাকায় লাইন সার্চিং পদ্ধতি অনুসরণ করে ফুট পেট্রোলিং অভিযান চলাকালীন সময় হরিণ শিকারের মালা ফাঁদে আটকে থাকা অবস্থায় ১ টি জীবিত পুরুষ চিত্রা হরিণ উদ্ধার করে বন কর্মকর্তারা।

জোংড়া টলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সুন্দরবনের জীববৈচিত্র ও প্রাণীকুলকে রক্ষায় আমরা প্রতিনিয়ত টহল পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় বনে অভিযান পরিচালনার সময় চোরা শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে আটকে থাকা ১ টি জীবিত পুরুষ চিত্রা হরিণ উদ্ধার করে বনে উন্মুক্ত করি এবং ৪ টি ছিটকে ফাঁদ ও ১০ টি ডোয়া মালা ফাঁদ উদ্ধার করতে সক্ষম হই।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ