৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রঙ মিশিয়ে মুগ ডাল! বগুড়ায় ৪ আড়তকে ১ লাখ টাকা জরিমানা

spot_img

মহিউদ্দিন :

বগুড়া শহরের ডালপট্টিতে মথ ডালে কৃত্রিম রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি করছিল কয়েকটি আড়ত। বিষয়টি নিশ্চিত হয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পরিচালিত অভিযানে প্রশান্ত এন্ড ব্রাদার্স, বিষ্ণু ডালঘর, সুমন ট্রেডার্স ও শম্ভু এন্ড ব্রাদার্স নামে চার প্রতিষ্ঠানের ডালে রং মেশানোর প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল ও সহকারী পরিচালক (পরি.) মোঃ মেহেদি হাসান। উপস্থিত ছিলেন মোঃ শরীফুল ইসলাম, মোঃ আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানের নিরাপত্তা দায়িত্বে ছিলেন জেলা পুলিশের একটি টিম।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য আইন মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রং মেশানো ডাল অপসারণ বা সরবরাহকারীর কাছে ফেরত দিয়ে প্রমাণ দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ