২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ই’য়াবাসহ বাসের যাত্রী গ্রে’প্তার

spot_img

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার বিশেষ টিম অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তরের সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে মা-বাবার দোয়া স্টোর নামীয় দোকানের বিপরীত পাশে পাকা রাস্তায় অবস্থানরত এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক যাত্রীর দেহ তল্লাশি করে কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৩৮০ পিস (ওজন ৩৮ গ্রাম) এবং মাদক ব্যবসায় ব্যবহৃত NOKIA-105 মডেলের একটি বাটন ফোন (সিমসহ) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সবুজ মিয়া (৩৮)। তিনি মৃত ফরিদুল ইসলাম ও মোছাঃ ডেজি বেগমের পুত্র। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দরবস্তু ইউনিয়নের আকিরা পতেপুর গ্রামে।

উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ আসামিকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে বগুড়া জেলায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ