২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

রোজা আমাদের শেখায় কাউকে আঘাত, কষ্ট ও জুলুম না করতে- আবুল বাশার

spot_img

মহিউদ্দিন :

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর দাড়িকামারী পাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রোজা আমাদের শেখায় যেন আমরা কাউকে আঘাত না করি, কাউকে কষ্ট না দিই, কোনো ধরনের জুলুম-অত্যাচার না করি এবং মানুষের পাশে দাঁড়াই।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন দাড়িকামারী পাড়া যুব উন্নয়ন ক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাজাপুর দাড়িকামারী পাড়া যুব উন্নয়ন ক্লাবের উপদেষ্টা দুলাল রহমান, বিশিষ্ট ভূমি ব্যবসায়ী শামসুর রহমান এবং সাজাপুর বেলপুকুর ঈদগাহ মাঠ কমিটির সভাপতি তালেবুল ইসলাম পলাশ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাজাপুর দাড়িকামারী পাড়া যুব উন্নয়ন ক্লাবের প্রধান উপদেষ্টা ও মাঝিরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, ইউনিয়ন যুবদল নেতা ওয়ারেসুল, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম রবি এবং উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ