
শরীয়তপুর ওয়েলফেয়ার ফোরামের পক্ষ হতে মরহুম ডাক্তার আবুল কাশেম বেপারী কবর জিয়ারত
রাব্বি ছৈয়াল
শরিয়তপুর প্রতিনিধি
শরিয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের উত্তর চামটা গ্রামে আজ (পহেলা মে) বুধবার বিকেলে ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তা মোশারফ হোসেন এর সম্মানীত বাবা মরহুম ডাক্তার আবুল কাশেম বেপারীর কবর জিয়ারত করেন শরীয়তপুর ওয়েলফেয়ার ফোরামের নেতৃবৃন্দরা।
এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা হয়।।
সেখানে উপস্থিত ছিলেন শরীয়তপুর ওয়েলফেয়ার ফোরাম সম্মানিত সভাপতি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মাহমুদ হোসেন। আরো উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার ও শরীয়তপুর ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম উপদেষ্টা মনির হোসেন, ফোরামের সেক্রেটারি বিশিষ্ট ব্যাংকার হেদায়েত উল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ,




