২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ইউপি চেয়ারম্যান হয়রত আলী গ্রেফতারহয়রত আলী গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের শেষ প্রহরে সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হয়রত আলীর বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান ,গ্রেফতারকৃত হয়রত আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ