২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে খাস জমির মাটি কাটার অভিযোগে মামলা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার কুন্দদেশমা এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি অপসারণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল)  সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে ঘটনাস্থলে খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। তবে এসময় মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

এ প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল ২০২৬) শাজাহানপুর থানায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে প্রশাসনের শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ