২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন যুবদল-কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) উপজেলার শালিকা পশ্চিমপাড়া জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।

গোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন এর আয়োজনে এবং ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আব্দুল লতিফ এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আলী হায়দার তোতা, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী শাকিদার, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, চুপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর কাদের মন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিক, মিজান, বাশার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, একরামুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ