১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে জমজমাট ঐতিহ্যবাহী খাউড়া মেলা

spot_img

এফ.এম. রিপন আহম্মেদ:

প্রতি বছরের ন্যায় এবারও ফাল্গুন মাসের প্রথম বুধবার (১৮ ফেব্রুয়ারি) বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা বাজারসংলগ্ন খাউড়া দহের পাড়ে বসেছে ঐতিহ্যবাহী খাউড়া মেলা।

স্থানীয়দের মতে, সৈন্যাস পূজাকে কেন্দ্র করে প্রায় ৩০০ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে ঘিরে আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নাইওরীতে ভরে উঠেছে অনেক বাড়ি।
মেলার প্রধান আকর্ষণ বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ। বিশেষ করে বাঘাইড়, বোয়াল, কাতলা ও রুই মাছ কেনার জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করেন। এছাড়া মেলায় হরেক রকম খেলনা, চুড়ি-ফিতা, লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান খাওয়ার চুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন রাইড। ফাগুনের পাকা বড়ই, কেসুর ও খিরাও বেচাকেনা হচ্ছে।
মেলার পরদিন অনুষ্ঠিত হয় বউমেলা ও কাঠের মেলা। বউমেলায় নারীদের উপস্থিতি বেশি থাকে। আর কাঠের মেলায় বিভিন্ন ধরনের ফার্নিচার ও কাঠের সামগ্রী পাওয়া যায়।
স্থানীয় প্রবীণ ব্যক্তি মুন্টু মিয়া সংবাদ বুলেটিনকে জানান, শতবর্ষী ঐতিহ্য ধারণ করে মেলাটি প্রতিবছরের মতো এবারও জমজমাট পরিবেশে শুরু হয়েছে। মাছ-মাংস, দই-মিষ্টিসহ নানা পণ্যের কেনাবেচা চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, চলতি বছর মেলাটি কেউ ইজারা না নেওয়ায় খাস কালেকশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে শাজাহানপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, মেলার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ