২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা দায়িত্বশীলদের নিয়ে মৌসুমী ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।

প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, “যুব সমাজ একটি জাতির প্রাণশক্তি। নৈতিক অবক্ষয়ের এই সময়ে যুবকদের কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। শুধু সাংগঠনিক দায়িত্ব পালন নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মা*দ*ক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করাই যুব বিভাগের মূল কাজ।”

তিনি আরও বলেন, “ফল উৎসবের মতো সামাজিক আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়ে। দায়িত্বশীলদের মনে রাখতে হবে, আমরা শুধু সংগঠনের কর্মী নই, সমাজ পরিবর্তনের কারিগর। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও সৃজনশীল কাজের মাধ্যমে যুবকদের সুস্থ ধারায় রাখতে হবে।”

উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা কাওছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা বায়তুলমাল সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার এবং উপজেলা প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ হযরত আলী।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে মৌসুমী ফল দিয়ে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ