২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বাড়ির পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ বাবু (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া এলাকার হুদার মোড় গ্রামের আমরুল পাড়ায় ঘটেছে।
সোমবার (২ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি স্থানে বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, নিহত বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অতিরিক্ত রাগের সমস্যা ছিল। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মতবিরোধের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন।
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্বজনরা শোকাহত রয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ