২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে কামাড়পাড়ায় ব্যবসায়ীদের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া ব্যবসায়ীদের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) কামারপাড়া হাট প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুর কাদের মন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি মোজাফফর চেয়ারম্যান, আমরুল ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান হাবিবুর রশীদ হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সোহেল আরমান রাজু, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ব্যবসায়ী আমিনুর, আব্দুস সালাম, লিটন, মোখসেদ, গফুর, সৈকত, ফারুক, আজিজুল, শহিদুল, জাহিদুল, শহিদুল সরকার, সোহাগ, মস্তফাসহ অসংখ্য ব্যবসায়ী ও মুসল্লিগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়ে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ