১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বাস-ভটভটি সংঘর্ষে গুরুতর আ’হত: ৫

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে বাস-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আ’হত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার আড়িয়া বাজারে ঢাকা থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভুটভুটি উপজেলার নয়মাইল থেকে বনানীর দিকে যাচ্ছিল। কাঁটাবাড়িয়া নামক স্থানে শেরপুর হাইওয়ে থানা পুলিশ টহলরত দেখে বিপরীত দিকে আসলে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহত ৫ জনকে  উদ্ধার করে শহীদ জিয়ার রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।            এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

‎শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ জানান, আমরা রাস্তায় টহলরত ছিলাম। দূর্ঘটনার খবর টেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করতঃ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ