১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, ২ ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল জনতা

spot_img

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অটোভ্যানের গতিরোধ করে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার মাঝিড়া দক্ষিণপাড়া (বান্নিঘাটা) এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলো—রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে শিপন (২৮) এবং বগুড়া সদর উপজেলার দক্ষিণ গোদারপাড়া এলাকার আশরাফুল হক নিলুর ছেলে সোহাগ (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাজাপুর চকপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে শরিফুল ইসলাম (২২) ও তার চাচা মোতালেব (৫০) মিষ্টিআলু বিক্রির উদ্দেশ্যে ভোরে অটোভ্যানযোগে নয়মাইল হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝিড়া দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী ধারালো ছোরা উঁচিয়ে অটোভ্যানের গতিরোধ করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে নগদ ২৫০ টাকা এবং অটোভ্যানে থাকা প্রায় ৮ হাজার টাকা মূল্যের ১০ মন মিষ্টিআলু নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই ছিনতাইকারীসহ পৃথক একটি মামলায় মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ