১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে যুবদলের কমিটিতে মাদকসেবী-সন্ত্রাসীদের ঠাঁই নেই: জাহাঙ্গীর

spot_img

মাদকসেবন, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত কাউকে যুবদলের কমিটিতে স্থান দেওয়া হবে না বলে জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা যুবদলের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের জন্য এ সংগঠনে কোনো স্থান নেই। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ত হতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ