৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর স্কুলের প্রধান শিক্ষককে শোকজ

spot_img

দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াদুদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এ শোকজ নোটিশ জারি করা হয়।

জানা গেছে, উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনে মোট ১২টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরিত তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর ১৮.১ ধারা অনুযায়ী কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে তাকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াদুদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন বিষয়ে শোকজ করা হয়েছে তা আমার জানা নেই। এখন পর্যন্ত আমি কোনো নোটিশ পাইনি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুল হোসেন বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ