১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

spot_img

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার শ্রমিকলীগের দপ্তর সম্পাদক শ্রী পলাশ চন্দ্র শীল(৩২) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

‎১২ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার খরনা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। শ্রী পলাশ চন্দ্র শীল উপজেলার খরনা কর্মকারপাড়া গ্রামের শ্রী সুনীল চন্দ্র শীলের ছেলে। সে উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক।

‎তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় গত মাসের ২৯ তারিখে ৯(৩)/১০/১১/১৩ ধারায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়েছে।

‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ)।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ