
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
রবিবার (২৪ মে) বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের জনগণবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট দ্বীন মোহাম্মদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. শহীদ আবু সরোয়ার, বগুড়া জেলার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহীন সানি, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান এবং শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে আইজিপি থানা প্রাঙ্গণে একটি দারুচিনি গাছের চারা রোপণ করেন।




