২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংবাদ বুলেটিন আয়োজিত ‘ক্বিরাত প্রতিযোগিতা ‘ বাছাই পর্ব সম্পূর্ণ

spot_img

‎রমজানের স্নিগ্ধ আমেজে মুখর হয়ে উঠেছে বগুড়ার শাজাহানপুর। পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় নিউজ পোর্টাল “সংবাদ বুলেটিন” পরিবারের উদ্যোগে এবং শাজাহানপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত রিয়েলিটি শো “কুরআনের ছায়াতলে” শীর্ষক ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় SEO Expert Bangladesh Ltd.-এর হল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত ধর্মীয় মিলনমেলায়। পবিত্র কুরআনের তিলাওয়াতের সুমধুর ধ্বনিতে মুখরিত হয় পুরো পরিবেশ। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান সংবাদ বুলেটিনের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন এবং সম্পাদক নজরুল ইসলাম মিলন। আয়োজকদের এমন আন্তরিক অভ্যর্থনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস। অনুষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল হান্নান বিন খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইও এক্সপেট বাংলাদেশ লিমিটেড সিইও আব্দুর রাজ্জাক, হেড অফ এস,আর মোশারফ হোসেন; সংবাদ বুলেটিনের এডমিন চিফ তৌফিক এলাহী; মাল্টিমিডিয়া চিফ আব্দুল কাইয়ুম; মহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার কারী মোঃ বোরহান উদ্দিন; নুরুল আলা নুর মডেল মাদ্রাসার নাজেরা শিক্ষক মোঃ আল আমিন; দারুল উলুম রহমানীয়া হাফিজিয়া ক্বাওমী মাদ্রাসার হাফেজ আবু বকর; বৃ-কুষ্টিয়া দারুন হাদীস সালাফিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সোবহান; চোপীনগর নেছারুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আবু সাঈদ; বড়পাথার বালিয়াদীঘি মাদ্রাসাতুল হাদীস ও ইয়াতিমখানার সহকারী শিক্ষক কারী মোঃ আব্দুর রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব ছিলেন দুবলাগাড়ী বাবে মদিনা নূরানী মাদ্রাসার পরিচালক মোঃ রেজওয়ান হোসাইন খাঁন এবং বগুড়া লতিফপুর আল হাসনা বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা খাদেমুল ইসলাম।

‎বাছাই পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ নিজ কণ্ঠে কুরআনের আয়াত তিলাওয়াত করে বিচারকদের মন জয় করার চেষ্টা করেন। উচ্চারণ, তাজবিদ, সুর ও উপস্থাপনার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন শুধু প্রতিযোগিতা নয়—বরং নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করার এক মহৎ উদ্যোগ। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত “কুরআনের ছায়াতলে” ক্বিরাত প্রতিযোগিতা ইতোমধ্যেই শাজাহানপুরে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, বাছাই পর্ব শেষে ১৮ জন নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব, যেখানে সেরাদের সেরা নির্বাচিত করা হবে। রমজানের পবিত্রতায় এমন আয়োজন এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ