১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রমজান সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়, তাই আমরা এতিমদের পাশে দাঁড়িয়েছি—হাবিবুর রশিদ সন্ধান

spot_img

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রদল বগুড়া জেলা শাখা। ইফতার মাহফিলের আয়োজন না করে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বাদ আসর সাবগ্রাম এলাকার দারুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই আমরা ইফতার মাহফিলের পরিবর্তে এতিমদের জন্য ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও ছাত্রদল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে।

এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবুর মুন্না ও সহ-সভাপতি আরিফুল ইসলাম।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগির মাংস, খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এর ফলে সংশ্লিষ্ট এতিমখানার শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন, শরিফুল ইসলাম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ রেদোয়ান, আশিকুর রহমান সম্রাট, এস এম জাকির হাসান, মোহর হাসান , নাহিদ হাসান, নাঈম হাসান সহ সাধারণ সম্পাদক মুহিব হাসান, জিতু সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর হাসান, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, নাফিস আল মারফি, মোস্তাকিম হাসান, জিহাদ আহমেদ, সাব্বির আহমেদ, নাফিউল সীন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, আবু হাসান; সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব আহসান হাবিব সাকিব, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, রবিউল ইসলাম, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুরাগ, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম মেরাজুল ইসলাম (মিলন)সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ