২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাময়িক বরখাস্ত ইউ পি চেয়ারম্যান জে কে সেলিম।

spot_img

সাময়িক বরখাস্ত ইউ পি চেয়ারম্যান জে কে সেলিম।

হাসান আলী জামালপুর

সাময়িক বরখাস্ত করা হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা জামালপুর জেলা পার রামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জে কে সেলিম কে।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩ নং পাররাম রামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার বিরুদ্ধে সিআর মামলা নং- ২০৯(১) ২০২২ এর অভিযোগ জুডিসিয়াল মেজিষ্ট্র্যাট সি,আর আমলী আদালত বকশীগঞ্জ জামালপুর কর্তৃক আমলে নেয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক জামালপুরকে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন এবং জে কে সেলিম মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী সেলিম মিয়া কে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল।

বরখাস্তের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ‘সাময়িক বরখাস্তের বিষয়টি শুনেছি। কিন্তু কোনো চিঠি পাইনি। চিঠি পেলে কর্তৃপক্ষের নির্দেশ মেনে নেব। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলবো।’

এদিকে, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স মুটো ফোনে জানান, পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিমের বরখাস্ত সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। সেলিম মিয়ার সাময়িক বরখাস্তের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ