১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাবিপ্রবিতে বহুমুখী কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী

spot_img

হাবিপ্রবিতে বহুমুখী কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী

হায়দার,হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সারা দিন ব্যাপী পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্ম বার্ষিকী ৷ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি ৷

রবিবার (১৭ই মার্চ ) সূর্য উদয়ের সাথে সাথে হাবিপ্রবিতে পতাকা উত্তোলন এর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা ৷ সকাল ৯:৩০ এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প অর্পণ শেষে হাবিপ্রবি টিএসসিভবনে সকাল ১০ টায় শিশুদের জন্য আয়োজন করেন চিত্র অঙ্কন প্রতিযোগীতা ৷ এছাড়াও থাকে ১০:৩০ এ শিশুদের যেমন খুশি তেমন সাঁজো শীর্ষক প্রতিযোগীতার আয়োজন ৷ এরপর প্রতিযোগীতায় অংশরত শিশুদের পুরষ্কার বিতরণ করা হয় ৷

বাদ যোহর হাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সকল সদস্যদের প্রতি দোয়ার আয়োজন করা হয় ৷
সর্বশেষে ৫:৩০ এ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করার মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানটি ৷

অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাগণের বিভিন্ন সংগঠন, হাবিপ্রবি ছাত্রলীগ -এর নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও গত ১৬ ই মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত বর্ণাঢ্য আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে সম্পুর্ণ ক্যাম্পাস ৷

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ