৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে প্রফেসর অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

spot_img
বগুড়ার শাজাহানপুরে প্রফেসর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল টুর্নামেন্ট শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ২–১ পয়েন্টে টিম জিকে-কে পরাজিত করে টিম কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আরডিএ বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে হবে।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম জালাল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ক্লিনিকের স্বত্বাধিকারী অধ্যক্ষ  মোহাম্মদ জাফর আলমগীর, অগ্রণী ব্যাংকের এজিএম জিয়াউর রহমান,  এজিএম জহুরুল ইসলাম জুয়েল( রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক),ইনপ্টেক্টর আসিফ ইকবাল (ডি এস বি বগুড়া) মাঝিড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাসুদুর রহমান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ