
বগুড়ার শাজাহানপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
বুধবার (২৫ মার্চ) দুপুর ১টায় থানা সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই আবু জাররা, এসআই আলমগীর হোসেন, এসআই আবু সাইদসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
সভায় ওসি আশিক ইকবাল বলেন, “সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা উভয়েই দেশের কল্যাণে কাজ করি। শাজাহানপুরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এ সময় সাংবাদিকরা বলেন, বিগত সময়ে শাজাহানপুরে ‘বড় ভাই’ (গডফাদার) নির্ভর যে অনিয়ম-দুর্নীতির কালো অধ্যায় ছিল, ভবিষ্যতে তা আর দেখতে চান না তারা। মাদক, দুর্নীতি, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দাবি জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল হক সজিব, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, শাহাদত হোসেন, সহ-সভাপতি শাহীন আলম, মাওলানা মিসবাহ-উল আলম, মিজানুর রহমান মিলন, ‘সংবাদ বুলেটিন’-এর প্রকাশক মঞ্জুরুল ইসলাম রিপন, শাহআলম, আব্দুল ওয়াহাব, নাজির হোসেন, মিজানুর রহমান, জাকারিয়া, রিয়াজুল ইসলাম, মোস্তাকীমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়া উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রিপোর্টার্স শিবলু রহমান, যুগ্ম সদস্য সচিব নাইচ হাসান সুজন, মহিউদ্দিন, আব্দুল হান্নান, শাকিল রানা, সাগর মির্জাসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নবাগত ওসির আমন্ত্রণে থানায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।




