১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

spot_img

শেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা ও নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরিন, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, শহর আ.লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ খাঁন, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল হাই বারী প্রমুখ।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ