২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ১৪ পিস ট্যাপেন্টাডলসহ মা’দ’ক ব্যবসায়ী গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুরে ১৪ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর থানাধীন খরনা বাজার সংলগ্ন কর্মকারপাড়া গ্রামের কালীপুকুরের দক্ষিণ পাড়ে আকাশমনি গাছের বাগান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোঃ আব্দুল হামিদ (৫৫)। তিনি শাজাহানপুরের পারতেখুর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান,আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ