
বগুড়ার শাজাহানপুর উপজেলার চক-চোপিনগর আকন্দপাড়ায় যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় চক-চোপিনগর (আকন্দপাড়া) ধানসিঁড়ির মাঠে এ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় চক-চোপিনগর আকন্দপাড়া সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ।
সমাজসেবক ফজলুল হকের সভাপতিত্বে এবং সাংবাদিক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর রহমান এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সংবাদ বুলেটিনের প্রকাশক মোঃ মঞ্জুরুল ইসলাম (রিপন),উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, সদস্য আব্দুস সালাম, চোপিনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, চোপিনগর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, এলাহী, শাকিলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলার নির্ধারিত সময়ে চক-চোপিনগর জুনিয়র একাদশ ৫-২ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ উদ্বোধন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
ফাইনাল খেলা উপভোগ করতে বিকাল থেকেই ধানসিঁড়ির মাঠের চারপাশে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।




