২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

চাঁ’দা’বাজি ও স’ন্ত্রা’সমুক্ত সমাজ গড়তে হবে — গোলাম রব্বানী

spot_img

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম রব্বানী বলেছেন, দেশের মানুষ চাঁ’দা’বা’জি ও স*ন্ত্রা*সমুক্ত সমাজ দেখতে চায়। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। সমাজ থেকে চাঁ’দা’বাজি, টেন্ডারবাজি ও স*ন্ত্রা*স নির্মূল করতে হলে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, জাতীয় সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠিত হলেই দেশে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি কিংবা সন্ত্রাসের রাজনীতি করে না এবং ভবিষ্যতেও কাউকে এসব অপকর্ম করতে দেবে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বেকার যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত, নৈতিকতাভিত্তিক সমাজ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।

এর আগে তিনি সোনাতলা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সোনাতলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল এবং ঢাকা মহানগর জামায়াতের রুকন মোকলেছুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী আজাদুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
– এডমিন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ