২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্র সংস্কারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্রের মৌলিক ও গুণগত সংস্কারের দাবি জানিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই দলের চূড়ান্ত অবস্থান। পাশাপাশি জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বাড়ানোর প্রস্তাবও বিএনপি দিয়েছে বলে জানান তিনি।

নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, অনেক দল নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। উদাহরণ হিসেবে তিনি বলেন, জামায়াত একটি আসনেও নারী প্রার্থী দেয়নি, অথচ বিএনপি নারী নেতৃত্ব ও ক্ষমতায়নে আন্তরিকভাবে বিশ্বাস করে।

বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ