৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সান্তাহারে শীতার্ত মানুষের মাঝে ব্র্যাক ব্যাংকের পাঁচ শতাধীক শীতবস্ত্র বিতরণ

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

তীব্র শীতের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বগুড়ার আদমদীঘির সান্তাহারে পাঁচ শতাধীক শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বুধবার বিকালে উপজেলার সান্তাহার পৌরসভা অফিস চত্বরে পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্তদের হাতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র তুলে দেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও ইউএনও মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদ,
সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌরসভার সহকারি প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ব্র্যাক ব্যাংক পিএলসির নওগাঁ শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিন, টেরিটরি ম্যানেজার মোজাম্মেল হক লিটন, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সোহেল রানা, ইউনিট ম্যানেজার আব্দুল লতিফ, ছাতিয়ানগ্রাম ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন, যুবদল নেতা শাহজাহান আলম স্বপন ও সহকারি প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূখ।
ব্র্যাক ব্যাংক পিএলসির নওগাঁ শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিন জানান, ‘শিশু, প্রবীণ, মাদ্রাসা ও এতিমখানা এবং শীতবসে্ত্রর সংকট রয়েছে এমন জনগোষ্ঠীর মানুষের মাঝে এবছর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ