৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শনে ইউজিসি

spot_img

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে।
রোববার (১৮ জানুয়ারি)  বিকেল সাড়ে তিনটার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল–জামালপুর এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ইউজিসির প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরতে জাহান, শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রস্তাবিত স্থানের অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর নয়মাইল–জামালপুর এলাকায় স্থান পরিদর্শনের মাধ্যমে বগুড়াবাসীসহ স্থানীয় জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ