২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধুনট পৌর এলাকায় রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট পৌর এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সরকারপাড়া মুনজু খানের বাড়ি পর্যন্ত ২৭৪ মিটার দীর্ঘ রাস্তার আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খায়রুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাজিদি হক, কার্যসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান টুকু, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা এবং ঠিকাদার নজরুল ইসলাম।
পৌর প্রশাসক খায়রুজ্জামান বলেন, পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা সহজ ও গতিশীল করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন করে আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে এবং যান চলাচল আরও সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ