২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

গাবতলীতে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মোরশেদ মিল্টনের পরিচিতি ও মতবিনিময়

spot_img

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া-৭ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টনের সাথে সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ন
কবির, এ্যাসিল্যান্ড আব্দুর রউফ, মডেল থানার ওসি আনিছুর রহমান আনিস, প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, টিএইচএ আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, মৎস্য কর্মকর্তা সাকিল আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার তারিকুল আলম, প্রাথমিক
শিক্ষা অফিসার কামরুল হাসান, নির্বাচন অফিসার আনিছুর রহমানসহ সরকারি দপ্তরের প্রধানগণ। মতবিনিময় সভা শেষে এমপি মোরশেদ মিল্টন আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর এমপি মোরশেদ মিল্টন
বিভিন্ন প্রকল্পের ষ্প্রে মেশিন, ফুটবল, হুইল চেয়ার ও পেঁয়াজ সংরক্ষণের মেশিন বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ