৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আদমদীঘিতে নারীর ওপর বর্বরতা—মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে বাড়ি থেকে এক নারীকে তুলে নিয়ে গিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ নাদিরা (৩০) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর কাশিমালকুড়ি গ্রামে।ভুক্তভোগীর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে একই গ্রামের ইয়াছিন, ইয়ারবসহ কয়েকজনের সঙ্গে নাদিরার পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গত মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অভিযুক্তরা নাদিরার বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে নাদিরা প্রতিবাদ করলে তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, মারধরের পাশাপাশি তাকে শ্লীলতাহানি করা হয়েছে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা রয়েছে। এ সময় নাদিরাকে উদ্ধার করতে গেলে তার ভাসুর জুয়েলকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত নাদিরাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি থানায় ইয়াছিন, ইয়ারবসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ